ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি প্রকাশ হয়েছে তার সিলেটি ব্যবসায়ী স্বামী অপুকে ডিভোর্সের খবর। সেই সাথে রাকিব নামে গাজীপুরের ধনাঢ্য ব্যবসায়ী ২ সন্তানের জনককে বিয়ে করেছেন। এ নিয়ে আলোচনার ঝড় বইছে সিনেমাঙ্গনসহ গাজীপুর জুড়ে।
দ্বিতীয় বিয়ের গুঞ্জন । যদিও বিষয়টি একাধিকবার গণমাধ্যমে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
এবার নতুন করে বিয়ের খবরটি আলোচনায় এলো সম্প্রতি মাহির এক ফেসবুক পোস্টের মাধ্যমে। সেখানে তিনি দাবি করেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন মাহি। অনেকেরই ধারণা নতুন বিয়ের খবর নিয়ে আসবেন তিনি।

সেই গুঞ্জনের কিছুটা সত্যতা পাওয়া গেলো একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তখন। সে ছবিতে রাকিব সরকার নামের এক ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে দেখা যাচ্ছে মাহিকে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। মাহির পরনে শাড়ি আর রাকিবের পরনে পাঞ্জাবি।
মূলত পোশাকই উসকে দিচ্ছে দুজনের বিয়ের গুঞ্জনটি। তবে এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি মাহি ও রাকিব।
গত জুন মাসে গাজীপুরের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাকিব সরকারের কাছের একাধিক সূত্র মাহির সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের বিষয়ে তথ্য ছড়ায়। ওই সময় পুরো গাজীপুরে এ বিয়ে নিয়ে আলোচনা হয়। মাহিকে রাকিবের গাড়ি উপহার দেয়ার কথা শোনা গিয়েছিল সে সময়।
একটি বিশেষ সূত্রে জানা যায়, গাজীপুরের একটি রিসোর্টে গোপনে বিয়ে সম্পন্ন করেছেন মাহি। সেখানে দুই পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলেও জানা গেছে।
Leave a Reply