ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলবার গ্রামের পাঁচপীর নামক স্থানের নুর ইসলামের ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে ধানক্ষেতে স্প্রে দিতে গিয়ে মরদেহটি চোখে পরে নুর ইসলামের। তিনি পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান।
পুলিশ ধারনা করছে মরদেহটি ৪-৫ দিন পুর্বের। মাঠের মাঝখানে হওয়ার কারণে কারো চোখে পড়েনি। মরদেহটি গলে গেছে। মুখ মন্ডল ষ্পষ্ট চেনা যাচ্ছে না।বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন পরিদর্শন করতে। এখন পযন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
Leave a Reply