শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

পঞ্চগড়ে শিশুকে বলৎকারের অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি,পঞ্চগড়
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ বার

পঞ্চগড়ে এক শিশুকে ক্যাডেট কলেজে ভর্তিতে সহায়তার কথা বলে বলৎকার করার অভিযোগ উঠেছে তমিজ উদ্দীন (৫৭) নামে এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গ্রেফতারের পর অভিযোগের ভিত্তিতে ওই সেনা সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়। বর্তমানে ওই শিশুটির শারিরিক পরিক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এ বিষয়ে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হবে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে মামলার এজহার সূত্রে জানা গেছে, বলৎকারের শিকার ওই শিশুর বাবা রোববার রাতে তার ছেলেকে ক্যাডেট কলেজে ভর্তির বিষয় নিয়ে পঞ্চগড় রাজনগড় এলাকার তমিজ উদ্দীন নামে এক ব্যাক্তির সাথে কথাবার্তা বলেন। পরে তমিজ উদ্দীন জানান, তার দুই মেয়ে ও এক ছেলে ক্যাডেট কলেজে পড়ালেখা করে চাকুরী করছে। তিনিও সেনাবাহিনীতে চাকুরী করেছেন। পরে তমিজ ওই শিশুটিকে দেখতে চান। শিশুটির বাবা পঞ্চগড়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে শিশুটিকে নিয়ে এসে তমিজ উদ্দীনকে দেখালে তিনি জানান, শিশুটির শারিরিক অবস্থা বেশ মোটা হওয়ায় চান্স পাওয়ার সুযোগ নেই বলেন। এ অবস্থায় তাকে ক্যাডেটে ভর্তি করানো যাবেনা। তিনি শিশুটির বাবাকে আরো জানান, তাকে ভর্তি হতে হলে ব্যায়াম করতে হবে। তিনি শিশুটিকে তাদের বাসায় গিয়ে ব্যায়াম শিখিয়ে দিবেন। শিশুটির মা বাসায় না থাকায় তমিজ উদ্দীনকে নিজ বাসায় নিয়ে যেতে রাজি হয়নি শিশুটির বাবা। অভিযুক্ত শিশুটির বাবাকে জানান, আজকেই শিশুটিকে দেখে যেতে হবে। পরে তমিজ উদ্দীন শিশুটিকে নিয়ে তাদের বাসায় চলে যান। রাতে শিশুটির মা বাবার বাড়ি থেকে ফিরে তাকে কান্নাকাটি করতে দেখলে তিনি শিশুটির কাছে কান্নার কারণ জানতে চান। পরে শিশুটি তার মাকে বিস্তারিত খুলে বলে। এ বিষয়ে শিশুটির বাবাকে বিস্তারিত জানালে তিনি রাতেই শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিতক করেন জানান, লিখিত অভিযোগের প্রক্ষিতে রোববার (৫ সেপ্টেম্বর) দিনগত গভির রাতে তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া তমিজ উদ্দীনের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকায়। এ ঘটনায় বলৎকারের শিকার ওই শিশুর বাবা রোববার রাতেই পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories