শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

কিশোরীকে অপহরণের দায়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৩ বার

নেত্রকোনার মদনে এক কিশোরীকে (১৬) গত তিনদিন আগে অপহরণের ঘটনা ঘটেছে। আর এজন্য দায়ী করে মোজাম্মেল হক সোহাগ (২৫) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মদন থানায় এই মামলা দায়ের করেছেন।

মোজাম্মেল হক সোহাগ উপজেলার আরগিলা গ্রামের আব্দুল হাই-এর ছেলে ও মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। দীর্ঘদিন ধরে পৌর সদরে মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন ওই কিশোরী। গত সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাসা থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান মোজাম্মেল হক সোহাগ বলে তার পরিবারের দাবি।

ঘটনার পর থেকে কিশোরীর কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা মোজাম্মেল হক সোহাগসহ আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মোজাম্মেল হক সোহাগের বাবা আব্দুল হাই কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন মোবাইল ফোনে জানান, অভিযোগের সত্যতা থাকলে মোজাম্মেল হক সোহাগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, কিশোরীকে অপরহণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগের নামে মামলা হয়েছে। কিশোরীকে উদ্ধারসহ আসামিকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories