রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ফেসবুকে ভাইরাল : ভাইয়া গ্রুপের হাত থেকে হিন্দু ধর্ম রক্ষায় খোলা চিঠি সাবেক ছাত্রলীগ নেতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৪৭ বার

চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে নিয়ে বিতর্কের শেষ নেই। সর্বশেষ টিকা কেলেঙ্কারিতেও জড়ায় তার নাম। এর রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্ক জড়ালেন এ হুইপ। এবার হুইপ সামশুল হক চৌধুরীর ভাইয়া গ্রুপের হাত থেকে পূজা কমিটিসহ অন্যান্য দেবত্ব সম্পত্তির কমিটিগুলো রক্ষার দাবি জানিয়ে খোলা চিঠি লিখেছেন সাবেক ছাত্রলীগ নেতা অভিজিৎ ধর বাপ্পি নামের এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আক্ষেপ প্রকাশ করেন। ওই স্ট্যাটাসে হুইপ সামশুল হক চৌধুরীকে ‘সামশুল আলম বিচ্ছু চক্রবর্তী’ বলে পরিচয় করিয়ে দেওয়া হয়।

স্ট্যাটাসে অভিজিৎ নামের ওই ব্যক্তি প্রশ্ন তোলেন, আমার ধর্মের কেউ তো আপনার মসজিদ কমিটি বা ঈদগাহ ময়দানে ইমামতি করতে যায় না। আপনি কেন আসবেন? আপনি কী বোঝেন আমার ধর্মীয় ইতিহাসের তত্ত্ব?পটিয়ার সাধারণ মানুষের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, জন্মাষ্টমীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ‘সামশুল আলম বিচ্চু চক্রবর্তী’। একমাত্র বাংলাদেশেই এই ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ অন্যান্য দেবত্ব সম্পত্তির কমিটিগুলো।

অভিজিৎ ধর বাপ্পির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

সামশুল আলম ‘বিচ্ছু চক্রবর্তী’ পটিয়া জন্মাষ্টমী কমিটির পবিত্র সভায় প্রধান অতিথি। ভাইয়া গ্রুপ থেকে আমার ধর্মকে রক্ষা করুন।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন হিন্দু সনাতনী ধর্মাবলম্বীরা মহা আনন্দঘন ধুমধামে সারা পৃথিবীজুড়ে এই পবিত্র দিনটি পালন করে থাকে। আজ পরিবেশ পরিস্থিতির প্রক্ষায়নে লিখতে বাধ্য হচ্ছি, জাতীয় চেতনায় আমি বাঙ্গালি এবং ধর্মীয় চেতনায় আমি হিন্দু।

চট্টগ্রাম পটিয়া থেকে একজন খুবই আক্ষেপের সাথে বললেন, পটিয়া জন্মাষ্টমী পরিষদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ‘সামশুল আলম বিচ্চু চক্রবর্তী’। একমাত্র বাংলাদেশেই এই ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ অন্যান্য দেবত্ব সম্পত্তির কমিটিগুলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories