শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৫৪ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাবিয়া আক্তার জুঁই (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। জুঁই করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের জুয়েল কিশোরের মেয়ে। সে আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য মায়ের সাথে বাড়ি থেকে বের হয়েছিল সে। রাস্তা পার করে দিয়ে তার মা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে হেঁটে বিদ্যালয়ের দিকে যাবার সময় একটি ট্রাক্টর জুঁইকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক্টর ও চালক শরীফকে (২৯) আটক করেছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories