শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৪০ বার

পঞ্চগড় শহরের করোতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (৩০ আগস্ট) বেলা ১২টার সময় পঞ্চগড় পৌরসভার সিএন্ডবি মোড় এলাকায় করতোয়া নদী থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহার হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরের সিএন্ডবি মোড় এলাকার আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামে দুই পাথর শ্রমিক  করতোয়া নদীতে পাথর ও বালি উত্তোলনের কাজ করতে যান। এসময় তারা বালির স্তুপে একটি পুরোনো লোহার দন্ডের মতো দেখতে পান। পরে তারা বালির স্তুপ থেকে সেটি উপরে তুলে সিএন্ডবি মোড় এলাকায় নিয়ে যায়। এদিকে বিষয়টি টের পেয়ে তৌহিদুল ইসলাম নামে এক ব্যাক্তি পঞ্চগড় সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া সেই লোহার দন্ডটিকে মর্টার শেল হিসাবে নিশ্চিত করে এবং মর্টার শেলটি উদ্ধার করে তারা পরে নিরাপদ স্থানে নিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে।এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পিপিএম জানান, আমরা খবর পেয়ে মর্টার শেলটি উদ্ধার করে বালুর বেষ্টনী দিয়ে কর্ডন করে রেখেছি (ক্রাইম সিন)। তবে এটি সচল না পরিত্যাক্ত তা আমরা বলতে পারবো না বিষয়টি সৈয়দপুর সেনানিবাসে জানানো হয়েছে। সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট এসে এটি ধ্বংসের ব্যবস্থা করবে। আর তারাই এটার সম্পর্কে বিস্তারিত বলতে পারবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories