শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে মাদক প্রতিরোধ কমিটি গঠন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১১১ বার

মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পেতে মানিকগঞ্জে মাদক প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। গতকাল রবিবার (২৯ আগস্ট) রাতে শহরের পশ্চিম সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এ কমিটি গঠিত হয়। 

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম সেওতার তিন শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
 
মাদকবিরোধী এই সমাবশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার স্থানীয় ১ নং ওয়ার্ডের কাউন্সিলার আবুল কালাম আজাদ মাষ্টার, আরিফুর রহমান, আব্দুস ছালাম, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মির্জা, সিরাজুল ইসলাম সিরাজ, আহাদুর রহমান আহাদ, আজাদুল ইসলাম আজম, মজিবুর রহমান, আবু মুসা, মোস্তাফিজুর রহমান প্রিন্স, আওলাদ হোসেন, কাজিমুদ্দিন কাজি,  গোলাম আজমসহ বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি।  সভায় বক্তারা বলেন, সমাজে মাদক ছেয়ে গেছে। চুরি-ছিনতাই বেড়ে গেছে। এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় সমাজের শান্তি, শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। প্রতিটি পরিবারের সন্তানদের খেয়াল রাখতে হবে, সন্তানরা কোথায় যায়, কাদের সাথে মিশে। 

এসময় উপস্থিত সকলেই মাদকমুক্ত সমাজ গড়ার ব্যাপারে একমত পোষণ করেন এবং সকলে আন্তরিকতা ও সাহসিকতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সর্বসম্মতিক্রমে কাজি এনায়েত হোসেন টিপুকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাম মাষ্টারকে সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories