মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিয়ে যা বললেন আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৭৮ বার

১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এরপর কেটে গেছে ১৫ দিন। তবে এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিদ্রোহী সংগঠন।

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই তারা সরকার গঠন করবে। তবে তার আগে কয়েকজন নতুন ভারপ্রাপ্ত মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান।তাদের মধ্যে একজন হলেন ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

তিনি রবিবার জানিয়েছেন, নতুন আইনের অধীন আফগানিস্তানের নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ও পড়াশোনা করতে পারবেন। তবে এক্ষত্রে শরিয়াহ আইন অনুযায়ী মিশ্র ক্লাস নিষিদ্ধ হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে একসঙ্গে পড়তে বা ক্লাস করতে পারবে না।

আবদুল বাকি হাক্কানি বলেন, আফগানিস্তানের মানুষ শরিয়াহ আইনের আলোকে মিশ্র নরনারীর পরিবেশ ছাড়া নিরাপদে তাদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে পারবেন।

তালেবানের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী বলেন, তারা তাদের ইসলামিক, জাতীয় ও ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যুক্তিসংগত ও ইসলামিক পাঠ্যক্রম তৈরি করতে চান। অন্যদিকে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতাতেও সক্ষম হতে চান।

তালেবানের শরিয়াহ আইন অনুযায়ী, আফগানিস্তানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থাতেও ছেলেমেয়েদের আলাদা করা হবে, যা অতিরক্ষণশীল আফগানিস্তানে আগে থেকেই প্রচলিত। সূত্র: ফ্রান্স২৪, এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories