সোমবার, ১১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কীটনাশক পানে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২১৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কীটনাশক পান করে সুমাইয়া আক্তার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

গতকাল শনিবার সন্ধ্যায় মায়ের সাথে অভিমান করে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। পরে গতকাল রাত দশটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। খবর পেয়ে আজ রবিবার দুপুরে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির মা হালিমা খাতুন বলেন, গতকাল দুপুর দুইটার সময় স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফিরে সুমাইয়া সন্ধ্যায় কীটনাশক পান করে।

আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মায়ের সাথে অভিমান করে সন্ধ্যায় কীটনাশক পান করে। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories