সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

পরীমণির জামিনের অধিকার রয়েছে: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১২১ বার

চিত্রনায়িকা পরীমণির জামিন পাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ডা. জাফরুল্লাহ বলেন, চিত্রনায়িকা পরীমণি একজন সুন্দরী নারী। তিনি অপরাধ করেছেন কিনা বা অপরাধের সঙ্গে জড়িত কিনা তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, মদ আমদানির বৈধতা সরকার দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমণির জামিনের অধিকার রয়েছে।

দ্রুত জামিন আবেদন বিবেচনা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি  বিচারকাজ দ্রুত করার দাবিও করেন জাফরুল্লাহ চৌধুরী।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের প্রতিনিধি হচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কামাল হোসেনকে জাগতে হবে। সম্মিলিত চেষ্টা করলে দেশ পরিবর্তন হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories