শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীর গ্রামে গ্রামে কোভিড রোগী বাড়ছে আতংকে সাধারণ মানুষ, আরও ১৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৪১ বার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে গ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির কোভিড ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টায় জরুরি বৈঠক ডেকেছে জেলা প্রশাসন।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, এক সপ্তাহ আগে হাসপাতালে শহরের রোগী বেশি ছিল। বর্তমানে গ্রামে আক্রান্ত রোগী বেশি। গ্রামেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ, যা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে।
শুধু বয়স্কদের মধ্যে বেশি ছড়াচ্ছে বা মৃত্যু হচ্ছে তা নয়, এখন কম বয়সীরাও আক্রান্ত হওয়ার হার কম নয়।
তিনি বলেন, বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালের কোভিড ইউনিটে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। তাদের সাতজন পুরুষ বাকি ছয়জন নারী। তাদের মধ্যে রাজশাহীর আটজন আর চাঁপাইনবাবগঞ্জের চারজন।

মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন ও ৬১ বছরের বেশি বয়স দুইজনের।

তাদের পাঁচজনের পজিটিভ ছিল। অন্যরা শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।এনিয়ে চলতি মাসে ১৬১ জন মারা গেলেন বলে জানান পরিচালক।

পরিচালক বলেন, একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮ জন। আর মোট চিকিৎসাধীন রয়েছেন কোভিড ইউনিটে ৩০৫ বেডের বিপরীতে ৩৪৪ জন। গ্রামাঞ্চলে সংক্রমণ বাড়তে থাকায় জরুরি বৈঠক ডেকেছে জেলা প্রশাসন।

জেলার প্রশাসক মো. আব্দুল জলিল বলেন, বুধবার রাত সাড়ে ৮টায় শহরের সার্কিট হাউজে এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত। শহরের বাইরে লকডাউন করা হবে কি না সে বিষয়ে আলোচনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories