রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জামালপুরের ইসলামপুরে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত-১ প্রধানমন্ত্রী শিগগিরই সৌদি আরব যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ অটোরিকশা চালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন : পুলিশ তুরস্কের সঙ্গে বাংলাদেশের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: জামায়াত আমির বিক্ষোভ দমনে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির

২০০ জনের লাশ উদ্ধারকারি ডুবুরি মতিন নিজেই লাশ হয়ে ফিরলেন বাড়িতে

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৫২ বার

রংপুর বিভাগের ৮ জেলায় ফায়ার সার্ভিসের ডুবুরি ছিলেন মাত্র দু’জন। এর মধ্যে একজন শনিবার দিনাজপুরে পানিতে ডুবে যাওয়া এক  যুবককে উদ্ধার করতে গিয়ে মারা যান। এখন থেকে রংপুর বিভাগে মাত্র একজন ডুবুরি দিয়ে চলবে উদ্ধার কাজ। জরুরী ভিত্তিতে ডুবুরি সংখ্যা বাড়ানো না হলে পানিতে পড়ে মৃত মানুষের লাশ উদ্ধার কার্যক্রম মারাত্মক ব্যাহত হবে। 

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় পানিতে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন মাত্র দুজন ডুবুরি।  জৈষ্ঠ মাস থেকে আশ্বিন এই ৫ মাস প্রতিমাসে গড়ে ২৫ থেকে ৩০ টি লাশ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত ৫ মাসে রংপুর বিভাগের কমপক্ষে দেড় শতাধিক ডুবে যাওয়া লাশ উদ্ধার করেছে মাত্র দুজন ডুবরি। শনিবার কাহারোলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করতে এসে নদীতে ডুবে আব্দুল মতিন (৪২) নামের  রংপুর ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। মৃত ডুবুরি ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন। ৬ বছর থেকে রংপুরে রয়েছেন। তিনি পানিতে ডুবে মৃত্যুবরণকরা কমপক্ষে ২০০ মানুষের লাশ উদ্ধার করেছেন। শেষ পর্যন্ত সুজন দেব শর্মা নামে এক যুবককের লাশ উদ্ধার করতে গিয়েই নিজেই লাশ হলেন। রংপুর ফায়ার সার্ভিসের উপ- পরিচালক আজিজুল ইষলাম বলেন,  ডুবুরি আব্দুল মতিনের মৃত্যুতে বিভাগের ৮ জেলায় উদ্ধার কাজের জন্য মাত্র একজন ডুবুরি রয়েছে। তিনি বলেন, ডুবুরি সংখ্যা বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories