রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ভারতে করোনায় আরও ২৫৪২ মৃত্যু, শনাক্ত ৬২ হাজার

আন্তর্জাতিক ডেক্স
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১১৬ বার

ভারতে মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে ২ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। অপরদিকে একদিনে সু্স্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬২৮ জন রোগী।

এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে।শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ জন।

আজ বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।

তথ্যানুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ লাখ ৩০ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬২ হাজার ২২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে । ওই রাজ্যে ১ হাজার ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রাজ্যটিতে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৭৬ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories