সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

শিবের প্রেমে মজেছেন জেরিন খান

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৮২ বার

বলিউড অভিনেত্রী জেরিন খান অভিনয় করেছেন সালমান খানের মতো তারকাদের সঙ্গে। কিন্তু বলিউডে সেভাবে ক্যারিয়ার পোক্ত করতে পারেননি। নিজের রুপ আর শরীরী আবেদন দিয়ে বলিউডপ্রেমীদের নজর কেড়েছেন তিনি। বলিউডের এই বিউটি কন্য এবার ক্যরিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন গুছিয়ে নিচ্ছেন জেরিন। প্রেমে পড়েছেন অভিনেত্রী।  বিগবস ১২-এর প্রতিযোগী শিবাশিস মিশ্রর সঙ্গে প্রেম করছেন জেরিন খান। তাদের দু’জনের একসঙ্গে তোলা বহু ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার শিবাশিসের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে জেরিন বিষয়টির সত্যতা যেন নিশ্চিত করে দিলেন।

শিবাশিসের সঙ্গে তোলা ছবি শেয়ার দিয়ে জেরিন লিখেছেন, ‘বাঁকা হোক তবু আমার। শুভ জন্মদিন আমার শিব। যা চাও তাই যেন পাও।’শুধু তাই নয়, একটি ভিডিওতে দেখা গেছে, জেরিনকে সুইটহার্ট, বেবি ইত্যাদি আদুরে সম্বোধনে ডাকছেন শিবাশিস। সুতরাং অনুসারীদের আর বুঝতে বাকি নেই যে, তারা ডুবে ডুবে জল খাচ্ছেন।উল্লেখ্য, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল জেরিন খানের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories