কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে। আজ শনিবার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আনোয়ার ইসলাম দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজ বসত-ঘরে মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে আসছে এবং বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখার সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় র্যারের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে, বসত ঘর থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply