রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নববধূর সঙ্গে বরের বাড়িতে দাদি-নানি, ফিরলেন লাশ হয়ে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৯২ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসচাপায় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলা সুকতার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার (ওসি )মো. মনিরুজ্জামান। নিহতরা হলেন-মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা (৫০) ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী হোসেনের মেয়ে সিনথিয়ার সাথে পিরোজপুর গ্রামে মৃত মোজাম্মেল হকের ছেলে আল আমিনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর নববধূ সিনথিয়ার সঙ্গে বর আল আমিনের বাড়িতে বেড়াতে আসেন তারা। নিহতরা কনের (সিনথিয়ার) দাদি ও নানি হন। আজ শনিবার সকালে বরের বাড়ি থেকে পাশ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে দেখা করতে যান। দেখা শেষে পুনরায় নববধূ (সিনথিয়ার) স্বামীর বাড়িতে ফেরার পথে মহাসড়কের সুকতার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি যাত্রীবাহি বাস চাপায় তারা দুজনেই ঘটনাস্থলে মারা যায়। 

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে অজ্ঞাত একটি যাত্রীবাহি বাস চাপায় দুই নারী নিহত হয়েছে। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্ত করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি ও তার চালকের বিরুদ্ধে ব্যবস্থ নেওয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories