জামালপুরে আরিফ হোসেন (২৮) নামে প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ সদরের মাছিমপুর দক্ষিণবাড়ি এলাকার বদিউজ্জামানের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, গতকাল শুক্রবার (২৭ আগস্ট) সকালে প্রাইভেটকার নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যায় আরিফ হোসেন। পরে শুক্রবার রাতেই ফিরে এসে মালিকের বাসায় গাড়ি রেখে নিজ বাড়িতে ফিরছিল সে। আহ শনিবার সকালে সদর উপজেলার হামিদপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আরিফের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, নিহতের দেহে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও জড়িতদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।
Leave a Reply