জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত গাজীপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এসময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া, গাজীপুর সদর উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় জানানো হয়, জেলায় মাছের চাহিদা রয়েছে ৬০হাজার ৩১২.৬০ মেট্রিক টন, এর মধ্যে উৎপাদন হয় ৫৪ হাজার ২৪৫ মেট্রিক টন। মাছের ঘাটতি রয়েছে ৬ হাজার ৬৭ মেট্রিক টন।
জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটি গাজীপুর আয়োজিত মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
Leave a Reply