রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

এবার ‘স্পাইডার ম্যান’ এ বাংলাদেশি ওয়াহিদ

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৩৫ বার

হলিউডের মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান’ সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ এ কাজ করছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা।সিনেমাটির ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।

আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান’ সিরিজের নতুন এই সিনেমা। বিষয়টি ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন ওয়াহিদ।সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়াহিদ লেখেন, ‘আমি সবসময়ই ‘স্পাইডার ম্যান’ এর ভক্ত। আমার দেখা প্রথম সুপারহিরো বলেই নয়, ‘স্পাইডার ম্যান’ এর সব কিছুই আমার ভালো লাগে। ইচ্ছে ছিল কাজ করার। সেটা পূরণ হতে যাচ্ছে। ‘স্পাইডার ম্যান’র ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে গত তিন মাস ধরে এতে কাজ করেছি। এটা আমার জন্য খুবই গর্বের। অসাধারণ অভিজ্ঞতাও।’‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টস ও ডিজিটাল প্রোডাকশনের দেখভালের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনে কাজ করছেন ওয়াহিদ। এর আগে ‘স্পাইডার-ম্যান’ সিরিজের ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-ভিএফএক্সের কাজ করেছিল প্রতিষ্ঠানটি; তবে সেই সিনেমায় ওয়াহিদ ছিলেন না।উল্লেখ্য, ওয়াহিদ ইবনে রেজা সর্বশেষ ‌‘এক্সট্রাকশন’ সিনেমার সাব টাইটেলসহ আরো কিছু কাজ করেছিলেন। তিনি কাজ করেছেন হলিউডের বিখ্যাত সিনেমা ‌‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’ এর ভিজ্যুয়াল ইফেক্টস টিমে, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমে।এছাড়া এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন এই বাংলাদেশি। বর্তমানে বিখ্যাত প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনে কর্মরত আছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories