রবিবার, ১০ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে অবৈধভাবে জমি দখল,থানায় অভিযোগ

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১১১ বার

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের হরিণমারী গ্রামে অবৈধভাবে জমি দখল, বাঁধা দেয়ায় ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগীর থানায় অভিযোগ। 
অভিযোগে প্রকাশ,পলাশবাড়ী পৌর শহরের হরিণমারী গ্রামের মৃত সাখাওয়াজ্জামানের পুত্র ফল ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪৯) এর সাথে বিমাতা ভাই সাদেক আলী ও উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের মৃত আবুল মাবুদ সরকারের পুত্র ছাব্বির আহম্মেদ এর সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। 
ফল ব্যবসায়ী সিরাজুল ইসলাম হরিণমারী মৌজায় জে এল নং-৮১,খতিয়ান নং-৫৯৮,দাগ নং-৭৯৬,৭৯৭,১০১২ জমি ০১ (এক) একর ৫০ (পঞ্চাশ) শতাংশ মধ্যে বাবার নিকট হতে ১৪ শতাংশ জমি বিগত ১৫/০১/২০০৯ ইং সালে ক্রয় করেন,যার কবলা দলিল নং-২৮১। 
উক্ত জমি অভিযুক্ত সাদেক আলীও ছাব্বির আহম্মেদ জোর পূর্বক অন্যায়ভাবে দখল করেছে বলে ভুক্তভোগী সিরাজুল ইসলাম  তার লিখিত অভিযোগে উল্লেখ করেন।
অভিযুক্তদের জমি দখল ছেড়ে দেয়ার কথা বললে,তারা জমির দখল ছেড়ে দেবে না এবং আমি (সিরাজুল) জমিতে গেলে সাদেক আলী ও ছাব্বির গং-রা মারপিট,খুন,জখম করাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। 
উক্ত জমির দখল স্বত্বকে কেন্দ্র করে যেকোনো সময় উভয় পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সচেতন মহলের অভিমত। 
উল্লেখ্য যে,ইতিপূর্বে এসকল বিষয়ে পরপর ১১ দফা সালিশ বৈঠক করেও কোনো সুরাহা মেলেনি। 
আর এসব নানা ভয়ভীতি ও হুমকির ফলে ভুক্তভোগীর  ইতিমধ্যেই পলাশবাড়ী থানায় একখানা লিখিত অভিযোগ করেছেন। 
এ ব্যাপারে ভুক্তভোগী ফল ব্যবসায়ী সিরাজুল ইসলাম ন্যায় বিচার প্রত্যাশা করে জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories