গাজীপুরে কারখানায় গিয়ে শ্রমিকদের করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পর একটি গার্মেন্ট কারখানার কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, টিকা দেওয়ার পর কমপক্ষে ৫৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলকার সাদমা গ্রুপের দু’টিসহ চারটি পোশাক কারখানায় সিনোফার্মার টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোরবানির ঈদের আগে শ্রমিকদের ভোটার আইডি কার্ড দেখিয়ে সিটি কর্পোরেশনসহ উপজেলা পর্যায়ে ৯টি কারখানায় প্রথম ডোজের প্রায় ২০ হাজার টিকা দেওয়া হয়। ২৮ দিন পর ওই কারখানাগুলোতেই শ্রমিকদের ২য় ডোজের টিকা দেয়া হচ্ছে।
এদিকে, সাদমা গ্রুপের কারখানায় টিকা দেওয়ার পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুরের সিভিল সার্জন মো: খারুজ্জামান জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি গার্মেন্টের শ্রমিকদের টিকা দেওয়ার পর কিছু পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তারা ‘ম্যাস সাইকোজেনিক ইলনেসে’ ভুগছে। সর্বশেষ ৫৪ জন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি আরো জানান, অসুস্থ শ্রমিকদের স্থানীয় ব্যবস্থাপনায় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শতকরা ৯০ ভাগই নারী শ্রমিক।
Leave a Reply