বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

সাইবার নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৭৫ বার

সাইবার নিরাপত্তার সূচকে উন্নতি ঘটেছে বাংলাদেশের। বিশ্বের ১৬০টি দেশের মধ্যে ২৭ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৩৮তম স্থানে। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাইবার নিরাপত্তা খাতে শীর্ষ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এস্তোনিয়াভিত্তিক ই-গভার্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)’ বা জাতীয় সাইবার নিরাপত্তা সূচক থেকে উঠে এসেছে এই তথ্য। বিশ্বের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিশেষ করে সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) তৈরি করা হয়।

এনসিএসআই সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৫৯.৭৪ স্কোর নিয়ে রয়েছে শীর্ষে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম।  সূচকে শ্রীলংকা ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৬৯ ও ৭০তম স্থানে।এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে সারাবিশ্বে ৯৬.১০ স্কোর নিয়ে শীর্ষে আছে গ্রিস। ৯২.২১ এবং ৯০.৯১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে চেক রিপাবলিক এবং এস্তোনিয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭তম; যুক্তরাজ্য আছে ১৯তম স্থানে। বিশ্বের প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র প্রতিনিধি সিঙ্গাপুর, দেশটির অবস্থান ১৬ নম্বরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories