রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নবীনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১১৫ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫৯৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৌর এলাকার পূর্ব পাড়া হরিসভার সামনে থেকে নবীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে তাদের সাথে থাকা নবীনগরের আলোচিত মাদক বিক্রেতা হরিসভার লিটন ও তার স্ত্রী পালিয়ে যায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নবীনগর উপজেলার সেলিমনগর গ্রামের রবিউল মিয়ার ছেলে জীবন মিয়া ও ইসলামপুর গ্রামের শাহেদ মিয়ার ছেলে সোহাগ মিয়া।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories