রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন; কী বললেন অরুণিতা?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮১ বার

ইন্ডিয়ান আইডল’র চ্যাম্পিয়ন না হলেও অরুণিতা কাঞ্জিলালের জনপ্রিয়তা একটুও কমেনি। প্রতিযোগিতা শেষ হতে না হতে অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন এই গায়িকা। একের পর এক মেইল এসে ভরে যাচ্ছে তার ইনবক্স।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে অরুণিতাকে প্রশ্ন করা হয়, আপনার এতো প্রশংসা চারিদিকে, প্রেমে প্রস্তাব পাচ্ছেন? মুচকি হেসে তিনি বলেন, ‘প্রচুর আসে, ইমেলে তো লোকজন সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। সেখানে বাড়ির ঠিকানা, ফোন নম্বর দিয়ে লিখে দেয়। বলে, তোমায় বিয়ে করবো! এগুলো দেখে কিন্তু খুব মজা লাগে’।

এদিকে ‘ইন্ডিয়ান আইডল’র চ্যাম্পিয়ন পবনদীপ রাজনের সঙ্গে অরুণিতার প্রেমের গুঞ্জন রয়েছে। তারা দু’জন একই ভবনে ফ্ল্যাট কিনেছেন বলেও নিজেরাই জানিয়েছেন।  

পবনদীপ প্রসঙ্গ অরুণিতা বলেন, ‘কখনো মনে হয়নি আমরা একে অপরের প্রতিযোগী। সবাই গানটাকে ভালোবেসেই কাজ করতাম। পবনদীপের সঙ্গেই আমি সবচেয়ে বেশি ডুয়েট গেয়েছি। ফাইনালে যারা ছিল প্রত্যেকেই বিজয়ী হওয়ার যোগ্য। পবনদীপ জয়ী তাতে আমরা সকলে খুশি, অন্য কেউ হলেও একই প্রতিক্রিয়া হত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories