রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

শারীরিক অবস্থার উন্নতি ক্রিস কেয়ার্নসের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১০৭ বার

সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। সিডনির হাসপাতালে হার্টের অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে ক্রিসের। তবে আপাতত তিনি হাসপাতালেই রয়েছেন।

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানে বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর তাকে সিডনির হাসপাতালে স্থানন্তিরত করা হয়। সেখানে ফের ক্রিসের হার্টের জরুরি অস্ত্রোপচার করা হয়। তারপর তাকে এখন আর লাইফ সাপোর্টে রাখতে হচ্ছে না। সাবেক এই কিউয়ি অলরাউন্ডারের আইনজীবী অ্যারন লয়েড এক বিবৃতিতে বলেন, আমি এটা জানাতে পেরে খুশি হচ্ছি যে ক্রিসের লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সিডনির হাসপাতাল থেকে তার পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করতে পেরেছেন।

ক্রিসের আইনজীবী অ্যারন আরও বলেন, তিনি এবং তার পরিবার সকলের সমর্থন ও শুভকামনার জন্য এবং তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তারা এবার ক্রিসের আরোগ্যর দিকে নজর দিবে। সেখানেও গোপনীয়তা বজায় রাখার কথা বলছেন ক্রিসের পরিবার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories