রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৪৫ বার

ব্রাহ্মণবাড়িয়ায় মাকে মারধর করায় ছেলের বিরুদ্ধে বাবাকে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে।বুধবার রাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু কাউছারের মেয়ে মুন্নী বেগম জানান, তার বাবা ও ভাই দুজনই মাছের ব্যবসা করেন। প্রতিদিনই নেশা করতেন। বাবা নেশা করে প্রায়ই আমার মাকে মারধর করেন। এরই জের ধরে রাতেও মাকে অনেক মারধর করা হয়। মারধর করে বাবা ঘর থেকে বাইরে যাওয়ার সময় ভাই পৃথ্বী রাজ বাবাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় বাবাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আবু কাউছারের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার স্বামী নেশাগ্রস্ত ছিলেন। নেশা করে তিনি প্রতিদিনই স্বামীর অত্যাচারের শিকার হন। ছেলেমেয়েরা বাধা দিলেও তিনি কর্ণপাত করতেন না। রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে ছেলে পৃথ্বী রাজ ক্ষোভে বাবার ওপর হামলা করে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল  ইসলাম জানান, নিহত আবু কাউছারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ার বেগম ও বড় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories