শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষ পানে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১২৪ বার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অজ্ঞাত এক বৃদ্ধের বিষপানে মৃত্যু হয়েছে। বৃস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সদরের কাছাড়ি মাঠ মসজিদে এ দুঘর্টনা ঘটে।  জানা গেছে, দুপুরে এক অজ্ঞাত বৃদ্ধ বিষপান করে উপজেলার কাছাড়ী মাঠ সংলগ্ন মসজিদের বারান্দায় শুয়ে থাকতে দেখেন মসজিদের মোয়াজ্জিন। পরে তিনি কাছে গেলেই শুয়ে থাকা বৃদ্ধের মূখ থেকে রক্ত ও লালা পড়ছে দেখে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ রিপোর্ট লেখা পর্যান্ত ঐ বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। অনেকেই বৃদ্ধের লাশ সনাক্ত করার চেষ্টায় হাসপাতালে ভিড় করছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধারের জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে এবং লাশের পরিচয় পাওয়া না গেলে আইনগত প্রক্রিয়ায় বৃদ্ধের লাশ ময়না তদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories