আজ ১৭ আগষ্ট হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক অধ্যক্ষ খোরশিদ আলম ভূঞা এর ৪র্থ মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় উপজেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গ সহযোগী সংগঠন পালন করেন।

দিনের শুরুতে নেতৃবৃন্দ সকাল ১০ টায় মরহুমের কবর জিয়ারত, মালঞ্চ প্রদান ও কালো ব্যাজ ধারন করেন। দুপুরে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব কবিরুল ইসলাম বেগের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ গ্রহন করেন, স্থানীয় সাংসদ জনাব জুয়েল আরেং, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, মরহুমের ছোট ভাই মেয়র থায়রুল আলম ভূঞা, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মরহুমের আতœার শান্তি কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।
Leave a Reply