মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সাফল্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

সম্প্রতি প্রকাশিত হলো ও’ লেভেল এবং এ’ লেভেলের জুন মাসের সিরিজ পরীক্ষার ফলাফল। যেখানে সকল শিক্ষার্থীর মোট বিষয় সংখ্যা (নাম্বার অফ এন্ট্রি) বিবেচনায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ৯৫% এ’ স্টার (এ*) ও শতভাগ এ’ গ্রেডসহ ফলাফল অর্জন করেছে। 

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মতিউর রহমানের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই নিয়মে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এ’ লেভেল পরীক্ষায় ৯৫% এবং ও’ লেভেলে ৭৫%  এ’ স্টার এবং ‘এ এস’ পরীক্ষায়  ১০০% এ’ গ্রেড অর্জন করে অসাধারণ ফলাফল নিশ্চিত করে। উল্লেখ্য, ক্যামব্রিজ পাঠ্যক্রমে এ* গ্রেডের জন্য ন্যূনতম ৯০% মার্কস পেতে হয় আর এ’ গ্রেডের জন্য ন্যূনতম ৮০%। ও’ লেভেল মাধ্যমিক এবং এ লেভেল উচ্চ মাধ্যমিক লেভেলের সমতুল্য। আর ‘এ এস’ হলো, এ লেভেলের ফার্স্ট পার্ট। 

সৃজনশীল শিক্ষাদানের প্রত্যয়ে ২০০২ সালে মাত্র ২০০ ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে এখন প্রায় ১৫০০০ ছাত্র-ছাত্রী এখানে পড়ালেখা করছে। এখানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্বে আছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস হামিদা আলী। বিশিষ্ট শিক্ষানুরাগী ও উদ্যোক্তা প্রকৌশলী এম এ রশিদের পৃষ্ঠপোষকতায় এটি পরিচালিত হয়। বাংলা মাধ্যম, ইংরেজি ভার্ষন ও ইংরেজি মাধ্যমের এই প্রতিষ্ঠানটির মালিবাগ, বনানী, বারিধারা, মিরপুর ও উত্তরায় মিলে মোট ৬টি শাখা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories