সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাহনীয়া (ভূগলী) জলমহল জোরপূর্বক দখলের চেষ্টা, ইজারাদারদের কাজে বাধা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বড়িবাড়ী ফেরিঘাট এলাকায় বৈধ ইজারাগ্রহীতা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। এতে বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়মে প্রায় সাড়ে ১২ লাখ টাকায় পাঁচকাহনীয়া জলমহল বৈধভাবে ইজারা নেওয়া হলেও তারা সেখানে নির্বিঘ্নে মাছ আহরণ ও চাষাবাদ করতে পারছেন না। অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনের লোকজন তাদের বিভিন্নভাবে বাধা দিচ্ছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন।
জলমহলের ইজারাগ্রহীতা মো. ফরহাদ অভিযোগ করেন, জলমহলটি ইজারা পাওয়ার পর অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন তাকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জলমহল থেকে তাকে তাড়িয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি প্রশাসন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন বলেন, সরকারি নিয়মে জলমহলটি ইজারা নেওয়া হলেও বাধার কারণে জেলেরা সেখানে নামতে পারছেন না। প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ করে তিনি জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ইউনিয়ন বিএনপি নেতা সামিউল হাসান রাব্বী ও ইটনা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর শেখ অভিযোগ করেন, জলমহলে পাহারায় থাকা লোকজনকে মারধর, একটি নৌকা ভাঙচুর এবং মালামাল লুট করা হয়েছে। জলমহলে তাদের অর্ধকোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে দাবি করেন তারা।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। তিনি বলেন, তার বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও নৌকা ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগ প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ করেন এবং যারা এ ধরনের মিথ্যা অভিযোগ ও মানববন্ধন করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরও দাবি করেন, জলমহল নিয়ে তিনি স্থানীয় সংসদ সদস্যের বক্তব্যের আলোকেই অবস্থান নিয়েছেন এবং কোনো বেআইনি কাজের সঙ্গে জড়িত নন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories