রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর মাটি চাপা দেয়া নারীর মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার

জিডি’র সূত্র ধরে তদন্তকালে স্বামীর দেখানো মাটির নিচে পুঁতে রাখা জায়গা থেকে নিখোঁজের ৭ দিন পর স্ত্রী নাজু আক্তারের (৩৪) মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
নারকীয় এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে।
এ ঘটনায় পুলিশ তার স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করেছে।
নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ আবুল খায়ের সাংবাদিকদের জানান, ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোণা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর নিখোঁজের বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুরুল আমীন নাজু আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে দেখানো স্থানে থেকে মাটি কুড়ে স্ত্রী নাজু আক্তারের মরদেহ উদ্ধার করে।
ওসি আবুল খায়ের আরো জানান, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহ বিচ্ছেদ হয়। ওই ঘটনার ক্ষোভ থেকেই নাজু আক্তারকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন পুলিশকে জানিয়েছেন। নাজু আক্তার নুরুল আমীনের ২য় স্ত্রী। উদ্ধার হওয়া মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories