বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আগামীকাল রাজধানীর সব থানায় বিক্ষোভ করবে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৯১ বার

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ারশেল-লাঠিচার্জ-গুলি করে আহত ও গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ করবে মহানগর বিএনপি।

মঙ্গলবার বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।তিনি বলেন, আজকে আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ কবর জিয়ারতের কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবো।

পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িসহ অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এর জবাবে আব্দুস সালাম বলেন, এই গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনা সরকারের লোকেরা ঘটিয়েছে।

নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির নেতাদের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সকালে মহানগরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন। মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মিছিলসহ সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories