রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পী সুমনের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২১৩ বার

মৌলভীবাজার সদর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সুমন (৩০) নামে এক যুবক। সোমবার রাত সাড়ে ১০টায় তার ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করেন। পরে তিনি গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মৃত যুবকের নাম সুমন। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকায়। তিনি পেশায় একজন জাদুশিল্পী।  পরিবার সূত্রে জানা গেছে, গয়ঘর এলাকায় সুমন নিজ বাড়ির পাশে আকিদ আলীর বাড়িতে স্ত্রী, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন। ওই ঘরে দুটি কক্ষ ছিল। রাতে একটি কক্ষে গিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সুমন।

এসময় বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা রুমে গিয়ে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত ঝামেলা এবং মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা জেনেছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories