রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা: ভাঙচুর, আহত ১১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৭১ বার

যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর ও দলটির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন বিএনপি নেতারা। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর শহরের লালদীঘির পশ্চিমপাড়ে বিএনপির জেলা কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতারা অভিযোগ করছেন, জয় বাংলা শ্লোগান দিয়ে ছাত্রলীগের ৫০/৬০ জনের একটি দল কার্যালয়ে ঢুকে তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা দলের সিনিয়র নেতা গোলাম রেজা দুলুর উরুতে ছুরি মেরে চলে যায়। দলের আরেক নেতা দেলোয়ার হোসেন খোকনের বুকে লাথি মারে তারা।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ঘটনাস্থল থেকে জানান, দলের চেয়ারপার্সনের সুস্থতা কামনায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জেলা কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কার্যালয়ের এক পাশে করোনা সাপোর্ট সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এসবের মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে অফিসের কম্পিউটার, টেলিভিশন, চেয়ারটেবিল, অফিসের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করে। দলের সিনিয়র নেতা গোলাম রেজা দুলুকে ছুরি মেরে গুরুতর আহত করে। তাদের মারপিঠে আরও ১০ জন আহত হন।

এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর শেখ তাসমীম আলম বলেন, বিএনপি অফিসে দুই পক্ষের মারামারি হয়েছে। 

এদিকে ঘটনার পর জেলা বিএনপির উদ্যোগে দুপুরে দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories