চট্রগ্রামের পটিয়া বাইপাস সড়ক (ইন্দ্রপুল) এলাকা থেকে ১৪ হাজার ৬শত পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যায় ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার গাছা থানার গাজীপুর সিটি’র ৩৮নং ওয়ার্ডেও আব্দুল মালেকের পুত্র প্রাইভেট কার চালক দিন ইসলাম আলম প্রকাশ-আলম (২৮) ও নরসিংন্দী জেলার নরসিংন্দী থানার নজীরপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও শফিকুল ইসলাম সিদ্দিকী’র পুত্র মো: জাকারিা (২৬)।পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-১৫-৩০৬৯) সহ ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের খবর পেয়ে পটিয়া বাইপাস সড়কে সন্ধ্যায় ৬টায় গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির বডি’র সাথে বিশেষ কায়দায় রাখা ১৪ হাজার ৬শত পিস ইয়াবা, একটি প্রাইভেট কার ও দুইটি মোবাইল জব্দসহ দুইজনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply