শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহতরা হলো কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার পাটোয়ারী বাড়ির মো. রুপমের মেয়ে তাসনিন আক্তার (৩) ও তার ফুফুতো ভাই সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের তিন পুকুরিয়া এলাকার ছমদ আলী চৌকিদারবাড়ির নুরুজ্জামান রিপনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (৩) ও সুবর্ণচর উপজেলার চরক্লাক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোহেলের মেয়ে বিবি মরিয়ম (১৬)।

গত সোমবার বিকালে এ ঘটনা ঘটে।জানা যায়, ওই তিন শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সেনবাগ উপজেলার বাসিন্দা নিহত শিশুর চাচা ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু আবদুল্লাহ বসুরহাট পৌরসভায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সেখানে পানিতে পড়ে মারা যায়।চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনাটি জানা ছিল না। খোঁজখবর নিয়ে দেখছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories