রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

দেশের রাজনৈতিক আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার

দেশের রাজনৈতিক আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এতটা পরিষ্কার নয়. দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশেও মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে, শুধু বিএনপি নয়; জনগণই দেশে নির্বাচনের ব্যবস্থা করে ছাড়বে।
সোমবার বিকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাব সড়কে জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, অতীত রাজনীতি থেকে শিক্ষা নিতে পারি, তাহলে ওই রাজনৈতিক আকাশের মেঘ কোনো কাজে আসবে না। আকাশের মেঘ আকাশে উড়ে চলে যাবে। রাজনৈতিকভাবেই সবকিছুর মোকাবিলা হবে। এমপি-মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়; তাদের কাছে বড় হলো শহীদ জিয়াউর রহমানের আদর্শ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তিনি এ দল সৃষ্টি করেছিলেন একদলীয় শাসনব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ। বাংলাদেশের ভূখণ্ডে কোনো আধিপত্যশক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে এবং দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর ছাত্রদল গড়ে তোলা হয়েছিল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য।
শাহজাহান বলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েও এখনো ফিরতে পারেননি। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন বার্তা দিতে হবে যে, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ফোরকান ই আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories