শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর থেকে সারা দেশে একই দামে ইন্টারনেট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৮৩ বার

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ইন্টারনেট সেবা ‘এক দেশ এক রেট’ চালু হবে। পুরো দেশে একই দামে ব্রডব্যান্ডের ইন্টারনেট পাওয়া যাবে। শহর গ্রাম সব জায়গায়ই এক রেট নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসির উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আজকের দিনটা আমাদের স্মরণীয় একটি দিন। দশ বছর আগে ‘এক দেশ এক রেট’ এর জন্য রাস্তায় নেমেছিলাম। আজকের দিনটিতে তা সফল হলো। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম একটি মাইলফলক। ডিজিটাল কানেকটিভিটির জন্য ইন্টারনেট সহজলভ্য করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা, ১০ এমবিপিএসের মূল্য ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১২০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। রাজধানী, শহর অথবা গ্রাম, সব স্থানের জন্য একই হারে একই দামে এ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যকর হবে বলে বিটিআরসি থেকে জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories