বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার

দুর্গাপূজায় বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের চাহিদা বরাবরই তুঙ্গে থাকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। তাই আসন্ন দুর্গাপূজায় ইলিশ মাছের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ তৈরির আবেদন জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’।
সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন। তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজার উৎসব উপলক্ষে মাত্র ১ মাসের বিশেষ সময়সীমার জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে, যা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা উল্লেখ করে আমদানিকারকরা বলেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয় একটি খাবার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে বলে আশা প্রকাশ করা হয় চিঠিতে। খবর: এএনআইয়ের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories