শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের নারীদের শিক্ষায় ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অনিয়ম দূর্নীতি আর অব্যবস্থাপনায় ধ্বংশের পথে গাজীপুরের সাফারি পার্ক ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা ১৪০ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া মালয়েশিয়ার জহুর বাহরুতে শুরু হয়েছে হাইকমিশনের কনস্যুলার সেবা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি: সরকারি তথ্যের ঘাটতিতে দালাল-এজেন্সির দাপট বাংলাদেশি দুবাই প্রবাসী বিগ টিকিটে ১ লক্ষ দিরহাম জিতেছেমোহাম্মদ মনির উদ্দিন মান্না ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ তারেক আনন্দের কথায় অবন্তী সিঁথি-তামিমের গান

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) এসব কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
এই অভিযানের ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল বিনষ্ট করা সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্দেশ্যে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর (রবিবার ও সোমবার) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories