বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনা বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ান ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করতে অনেক চেষ্টা করেছিল। তবে তারা কেউও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা নিজেরাই নিশ্চিহ্ন গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ দুলু আরও বলেন, যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। তাই স্বৈরাচার হাসিনা ও এরশাদও টিকে থাকে পারেনি। বিএনপি জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বিএনপি আরো সংগঠিত হয়েছে। যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories