বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৮ বার

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের সীমা ছাড়িয়ে গেছে। তিনি এসব নিষেধাজ্ঞাকে ‘সব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার (২২ আগস্ট) ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বাঘেয়ি বলেন, নতুন নিষেধাজ্ঞার এই ঘোষণা জাতিসংঘের সকল স্বাধীন সদস্য রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের বহিঃরাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। কোনো সরকারেরই বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান বা বিমানবন্দরকে, যারা প্রত্যেকেই নিজ নিজ সার্বভৌমত্বের একচেটিয়া এখতিয়ারে পরিচালিত হয়, সেগুলো তৃতীয় কোনো দেশের সাথে বৈধ বাণিজ্য করা থেকে বিরত থাকতে বাধ্য করার অধিকার নেই।
তিনি যুক্তি দেন, এই ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। এছাড়া এগুলো জাতিসংঘ সনদের ২ নং অনুচ্ছেদের ১ নং ধারায় বর্ণিত সার্বভৌম সমতার মৌলিক নীতি লঙ্ঘন করে বলেও উল্লেখ করেন তিনি।
বাঘেয়ি অর্থনৈতিক জবরদস্তিকে একটি ‘আন্তর্জাতিক অপরাধ এবং অন্যায় কাজ’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত করা হলে তা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে অন্য একটি শক্তির খেয়ালখুশির ওপর নির্ভরশীল ও অস্থায়ী কিছুতে পরিণত করে।
মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই ধরনের ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করলে তা জাতীয় সার্বভৌমত্বের সম্পূর্ণ অবক্ষয় ঘটাবে এবং প্রকাশ্য, পূর্ণাঙ্গ ঔপনিবেশিকতার এক বিপর্যয়কর প্রত্যাবর্তন হিসেবে কাজ করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories