রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

উখিয়ায় ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৮৮ বার

কক্সবাজারের উখিয়া সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময়  ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাত নয়টার দিকে উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা গোলডেবার পাহাড় এলাকায় অবস্থান নেন।

তিনি জানান, রাত ৯টার দিকে ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। বিজিবির সদস্যরা দুটি গুলি চালান। চোরাকারবারিরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories