মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি হওয়ার সম্ভাবনা : সিএএবি চেয়ারম্যান জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান আইনি প্রক্রিয়ার বাইরে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ আটক পদ ছাড়লেন স্টারমার, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া দিল্লিতে রণক্ষেত্র: বিক্ষোভের মুখে সংসদ ভবন ছাড়লেন মোদি

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০ বার

মশক নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি করপোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না।
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, মশক নিধনে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেগুলো উপযুক্ত কাজ করতে পারছে না। দেশীয় রাসায়নিক ব্যবহার করে তৈরি যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories