শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট শূন্যে নামানোর লক্ষ্যে একটি বিশেষ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। শুক্রবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
উপাচার্য বলেন, ‘সেশনজট কমাতে বিশেষ রোডম্যাপ করা হয়েছে। আশা করছি, ২০২৭ সালের শেষ নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না। যেসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, সেসব কোর্স বন্ধ করে দেয়া হতে পারে।
তিনি বলেন, ‘যত্রতত্র স্নাতক-স্নাতকোত্তর কোর্স খোলা হয়েছে। অনেক কলেজে শিক্ষক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই, এগুলো আমরা রিভিউ করছি। আমরা নতুন করে কোর্স চালু করার প্রক্রিয়া বন্ধ রেখেছি। আর যেসব কলেজে সঠিকভাবে স্নাতক-স্নাতকোত্তর কোর্স পরিচালিত হবে না তা বন্ধ করা হবে।
শিক্ষার মান উন্নয়নে স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি শিক্ষার ওপর জোর দেয়া হচ্ছে। প্রথম বর্ষের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় বর্ষেও কমিউনিকেটিভ ইংলিশ কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আইসিটি দক্ষতা বাড়াতে দ্বিতীয় বর্ষেও আলাদা কোর্স যুক্ত করা হবে।
আইসিটি শিক্ষা বিস্তারে ইউনিসেফ সহায়তা করবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ইউনিসেফের সহায়তায় সারা দেশে প্রায় ১২ হাজার আইসিটি শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আইসিটি শিক্ষকের ঘাটতি পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে এ খাতে যুক্ত করা হবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories