বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :

রবীন্দ্র সরোবরে ‘হাজার কণ্ঠে’ বর্ষবরণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার

পুরনো দিন মুছে শুরু হল আরেকটি নতুন বছর; ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবারও হলো ‘হাজার কন্ঠে বর্ষবরণ’। সুরের ধারা ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা নেতৃত্ব দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ মেতে ওঠে সুরের দোলায়। ‘ওঠো ওঠো ওঠোরে’ গানের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়।
এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। গানের পরিবেশনায় অংশ নেন রেজওয়ানা চৌধুরী বন্যাও। এছাড়া রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, স্বাতী সরকার গান শোনান।
শিল্পী কোনাল পরিবেশন করেন শাহ আবদুল করিমের গান। আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠান শেষ হয় ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories