শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার

বাংলা নববর্ষ উপলক্ষে চারুকলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছিল। তবে পাঁচটি মোটিফের চারটিই আটকে গেছে মেট্রোরেলের স্থাপনায়।
নববর্ষকে স্বাগত জানাতে আজ সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীও উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি চারুকলা অনুষদের উত্তর গেট থেকে যাত্রা শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে আসে। তবে মেট্রোরেল অঞ্চলে আসতেই বাধে বিপত্তি। উচ্চতার কারণে মেট্রোরেলের নিচের দিকে আটকে যায় ৪টি মোটিফ। এই চারটি মোটিফ হলো– মোরগ, শান্তির পায়রা, বেহালা ও টেপা ঘোড়া।
প্রথম ৩টি শেষমেশ পার হয়েছে। তবে টেপা ঘোড়ার মোটিফটি আর পার হতেই পারেনি। সেখান থেকেই ইউটার্ন নিয়ে ফিরতে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এই ঘটনা ঘটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories