শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

আওয়ামী লীগের আমলে শিক্ষায় কোনো ভিশন ছিল না: ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার কোন উন্নতি হয়নি। আওয়ামী লীগ আমলের এ সময়ে শিক্ষার কোন ভিশন ছিলনা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। আজকে আমাদের দেশে এইএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টার্গেট খুব অল্প। ৬৫ শতাংশ যেন ভাল করে বাংলা বলতে পারে। লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে? সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। প্রধান শিক্ষকরা এগিয়ে আসেন। আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। ঐদিন শেষ। ওপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসাথে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।
উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় তারাব পৌরসভার অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে শিক্ষার মান উন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামসহ অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories