শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দুইদিন ক্লাস বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার
বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দুইদিন ক্লাস বন্ধ ঘোষণা

আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ এপ্রিল) দুইদিন সব ক্লাস বন্ধ ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম হিসেবে নিয়মিত ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় মশাল প্রজ্বলন করা হয়। হেলিপ্যাডে আয়োজিত মশাল প্রজ্বলনের উদ্ভাবন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এরপর উপাচার্যের নেতৃত্বে অলিম্পিক মশাল র‍্যালির আয়োজন করা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ভূঁইয়া বলেন, ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে দুইদিন (৮ ও ৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণির ক্লাস বন্ধ থাকবে। এই সময় সব শিক্ষার্থীদের খেলাধুলা দেখার জন্য মাঠে আসার অনুরোধ করা হলো। যাতে খেলোয়াড়রা তাদের নৈপুণ্য পূর্ণভাবে পরিদর্শন করতে পারে ও উৎসাহিত হয়। একইসঙ্গে আমরা সবাই যেন খেলা উপভোগ করতে পারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories